
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে গাজীপুরের একটি গ্রামের মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে গাজীপুর জেলার সদর উপজেলার ডগরি এলাকায় এই নামাজ অনুষ্ঠিত হয়। যেখানে কয়েকটি পরিবারের সদস্যরা অংশ নেন।
দীর্ঘ এক মাস রোজা পালনের পর ঈদের আনন্দ ভাগাভাগি করতে মুসল্লিরা নামাজে অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে মোনাজাত করা হয়। এ সময় অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। নামাজ শেষে সবাই পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মিষ্টিমুখ করেন।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুর জেলার সদর উপজেলার ডগরি এলাকায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কয়েকটি পরিবার ঈদুল ফিতর উদ্যাপন করছেন। এরই অংশ হিসেবে তাঁরা স্থানীয় একটি মসজিদে জামাতের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। সকাল ৭টার দিকে এই নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় বেশ কয়েকটি পরিবারের সদস্যরা এতে অংশ নেন।
নামাজে অংশ নেওয়া মুসল্লি আব্দুল কাদের বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছি। এবারও তার ব্যতিক্রম হয়নি। রোজার পর এই দিনে আমরা আনন্দে মেতে উঠি।’
আরেক মুসল্লি মো. হাসান বলেন, ‘ঈদ মানে খুশি আর ভ্রাতৃত্বের বন্ধন। আমরা একসঙ্গে নামাজ আদায় করেছি, দোয়া করেছি এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে