গাজীপুরের রাজেন্দ্রপুরে মহাসড়কের পাশ থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজেন্দ্রপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়ক থেকে বন বিভাগের কর্মকর্তারা মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নম্বর গেট এলাকায় আজ মঙ্গলবার সকালে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পাশেই বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগে খবর দেয়।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, ‘আজ মঙ্গলবার সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়।’
রুবিয়া ইসলাম বলেন, সেখানে গিয়ে দেখা যায়, মৃত হাতির মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। দাঁতগুলো কেউ উঠিয়ে নিয়ে গেছে। ইতিমধ্যে পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে আছে। পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেরিনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেরিনারি সার্জন যৌথভাবে ময়নাতদন্ত করবেন। তারপর হাতির মৃত্যুর কারণ জানা যাবে। তবে আমরা ধারণা করছি, অন্য কোথাও মারা গেলে হাতিটি এখানে ফেলে রাখা হয়। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার আজকের পত্রিকাকে বলেন, একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনে হচ্ছে এটি ব্যক্তিমালিকানাধীন হাতি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে