
গাজীপুরের টঙ্গীতে মনির হোসেন নামে এক পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নিশাত মহল্লা বস্তি থেকে লাশটি উদ্ধার করা হয়।
মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মুক্তারামপুর কান্দাপাড়া গ্রামের গিয়াস উদ্দিন মিয়ার ছেলে। তিনি দুই স্ত্রীকে নিয়ে ওই বস্তিতে ভাড়া থাকতেন এবং হামিম গ্রুপের সিসিএল পোশাক কারখানায় চাকরি করেন।
এলাকাবাসী জানান, নিহত মনির হোসেন (৪০) দুই স্ত্রী আয়েশা বেগম ও খাদিজা বেগমকে নিয়ে নিশাত মহল্লা বস্তিতে ভাড়া থাকতেন। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সংসারের খরচ চালাতে গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুদ ও ধারে টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এরই জের ধরে স্ত্রীদের সঙ্গে প্রায়ই তাঁর কথা-কাটাকাটি ও ঝগড়ার ঘটনা হতো।
একপর্যায়ে আজ মঙ্গলবার সকালে তিনি তাঁর ভাড়া বাসার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে তাঁর প্রথম স্ত্রী আয়েশা তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ডাক-চিৎকার করেন। এ সময় আশপাশের লোকেরা এগিয়ে এসে দরজা ভেঙে ঘরের সিলিংয়ের সঙ্গে গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় মনিরকে দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে