
মাদারীপুরে বালু ব্যবসার জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪৯ জনের নামে মামলা করা হয়েছে। আজ রোববার (৯ মার্চ) সকালে মাদারীপুর সদর মডেল থানায় মামলাটি করেন নিহত সাইফুলের মা সুফিয়া বেগম। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদারের সঙ্গে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলছিল একই এলাকার হোসেন সরদার ও শাজাহান খাঁর। গতকাল শনিবার সকালে বাড়ির সামনে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন সাইফুলের ওপর হামলা চালায়। প্রাণে বাঁচতে সাইফুল সরদারবাড়ি জামে মসজিদের ভেতরে ঢুকে পড়েন। তাঁকে রক্ষায় সাইফুলের বড় ভাই আতাউরসহ অন্যরা এগিয়ে আসেন।
এ সময় সাইফুল ও তাঁর ভাই আতাউরকে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে সেনা ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার। এ ঘটনায় মামলা হলে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
হত্যাকাণ্ডের পর নিহতদের ঘরবাড়িতে লুটপাট চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। তাতে পাঁচটি বসতঘর পুড়ে যায়। আশ্রয়হীন হয়ে পড়ে ওই সব পরিবারের সদস্যরা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে