রাজধানীর মিরপুরে শাহ আলী থানা এলাকায় রনি (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শাহ আলী থানাধীন রাসেল পার্কের সামনে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাসেল পার্কের সামনে রনি নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রনি একটি পরিবহনের চেকার হিসেবে কাজ করতেন। গতকাল কয়েক ব্যক্তি তাঁকে ঢেকে নিয়ে রাসেল পার্কে যায়। সেখানে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাদক-সংক্রান্ত বিষয়ে তাঁদের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই গতকাল ৮ থেকে ১০ জন মিলে রনিকে কুপিয়ে হত্যা করেছে। সিসি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে