
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতনী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা।
শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক যান। সেখানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের উভয় লেনে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘চিন্ময় প্রভুর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, সনাতনী সনাতনী’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এ সময় সনাতনী শিক্ষার্থী সুকান্ত বর্মন বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে। বলা হচ্ছে, শুধুমাত্র রাজনৈতিক হিন্দুদের ওপর হামলা হয়েছে। কিন্তু বাস্তবিকভাবে অরাজনৈতিক হিন্দুদের ওপরও হামলা করা হয়েছে। আমরা যখনই আমাদের অধিকার আদায়ের কথা বলি, তখনই আমাদের কোনো একটি বিশেষ দেশের দালাল বলা হয়।
আমরা যখনই আন্দোলন করেছি, আমাদের বিভিন্নভাবে ট্যাগ দিয়ে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। আমরা কোনো দেশের দালাল না। এ দেশের সনাতনীরা সারা জীবনের জন্য এদেশে থাকতে চায়। আমরা যখন চিন্ময় দাসের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছি, তখনই এ দেশের প্রশাসন তার বিরুদ্ধে মামলা করেছে।’
তিনি বলেন, ‘এটি একটি ভিত্তিহীন মামলা বলে আমরা মনে করি। ভিত্তিহীন মামলায় গতকাল (সোমবার) চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আজকে এক দফা দাবিতে দাঁড়িয়েছি। শুধুমাত্র এক চিন্ময় যদি কারাগারে থাকে তাহলে এ দেশের সকল সনাতনী স্বেচ্ছায় কারাগার বরণ করে নেবে তবুও তাদের দাবি আদায় করে ছাড়বে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে