নরসিংদীর মাধবদীতে হিট স্ট্রোকে সাফকাত জামিল ইবান নামে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। নিহত সাফকাত জামিল ইবান (৩০) মাধবদী থানার ভগীরথপুর গ্রামের মৃত জাকারিয়ার ছেলে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহমুদুল কবির বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, সাফকাত জামিল ইবান সকালে নারায়ণগঞ্জে মামার বাড়িতে বিয়ে খেয়ে নিজ বাড়িতে ফেরেন। এরপর থেকে অসুস্থতাবোধ করলে স্থানীয় এক ডাক্তার প্রেশার মাপার পর তার ব্লাড প্রেশার নিম্ন দেখায়। সাড়ে ১১টার দিকে শারীরিকভাবে বেশি অসুস্থ হলে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীকে দেখে মৃত ঘোষণা করেন ও হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানান।
নিহত ইবানের সংসার জীবনে তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে। পেশায় শেখেরচর বাবুরহাটে টি-শার্ট ব্যবসায়ী ছিলেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে