ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
আজ মঙ্গলবার দুপুরে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কার্যালয়ে এই স্মারকলিপি দেন।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনটির ঢাবি শাখার বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনিরাপদ অবস্থা বিরাজ করছে। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগের হামলা এবং তৎপরবর্তী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ছাত্রলীগের অস্ত্র মহড়ায় শিক্ষার্থীরা আতঙ্কিত ৷ এমনকি ক্যাম্পাস এলাকার ভেতরই ভাড়া করা গুন্ডাদেরকে দিয়ে ছাত্রলীগকে গুলি চালাতে দেখা গিয়েছেন। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সামগ্রিক পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের মনে ভয়-আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিন্তু উক্ত সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ন্যূনতম কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি ৷
প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জোর করে ছাত্রলীগ হামলায় নামাচ্ছে বলে অভিযোগ করে আরও বলা হয়, ‘হলগুলোতে ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্যের ফলে হলে অবস্থানরত প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ জোর করে হামলায় নামাচ্ছে। হাতে তুলে দিচ্ছে দেশীয় অস্ত্র। অনেক ডিপার্টমেন্টেরই ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা চলমান রয়েছে। কিন্তু হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ব্যাপারে নির্বিকার ভূমিকা পালন করতে দেখা গেছে। আগামী ৩ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্ব ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসেনি। প্রতিদিনই হলগুলো থেকে অস্ত্রসহ মিছিল ও মহড়া চলমান আছে। এতে নবাগত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরাও আতঙ্কে আছেন। পরীক্ষার দিনকে ঘিরেও তারা ভয়ে আছেন।
অতিশীঘ্রই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া ডাকসুর নেতৃত্বে ক্যাম্পাসে সকল দল ও মতের সহাবস্থান নিশ্চিতের একটা বাতাস বইছিল। ডাকসুর এই অর্জনকে ম্লান করে দিতে ও ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল সব সময় সচেষ্ট ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগের এমন উগ্র আচরণ। বরাবরের মতোই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় ব্যর্থ ভূমিকা পালন করেছে। অতএব, ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে অতিশীঘ্রই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৯ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে