
মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর ভাইকে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে পুলিশে দেওয়া হয়।
আটক ওই ব্যক্তির নাম টিয়া বাবু। তিনি সাভার পাথালিয়া ইউনিয়নের রাঙামাটি এলাকার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ল্যাব সহকারী মো. মাহফুজের ভাই।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কয়েক দিন ধরে এলাকায় মাদকবিরোধী প্রচার চালিয়ে আসছিল এলাকার কিছু যুবক। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) রাতে মাদক বিক্রির সময় মাদক কারবারি মিজানকে হাতেনাতে ধরে ফেলে নাহিদ নামের এক যুবক। তখন মিজান তাঁকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে মিজানসহ তাঁর দুই ভাই টিয়া বাবু ও মাহফুজ নাহিদকে মারধর করেন। তখন এলাকাবাসী তিন ভাইয়ের হাত থেকে নাহিদকে উদ্ধার করে।
মারধরের শিকার খালেদ হাসান ওরফে নাহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং মাদক বিক্রির সময় হাতেনাতে মিজানকে ধরে ফেলায় তাঁরা তিন ভাই আমাকে মারধর করেন। এলাকার মানুষজন না এলে তাঁরা হয়তো আমাকে মেরে ফেলতেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি এলাকায় মারধরের খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ সেখানে আমাদের টিম নিয়ে উপস্থিত হই। পরে সেখানে গিয়ে জানতে পারি, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় একজনকে মারধর করা হয়েছে। আমরা বিষয়টি পুলিশকে জানাই এবং অভিযুক্ত টিয়া বাবুকে পুলিশের কাছে সোপর্দ করি। এর বাইরে আমরা জানতে পেরেছি, আমাদের এক কর্মচারী এর সঙ্গে জড়িত। আমরা তাঁকে ডেকেছি কথা বলার জন্য। মাদকের সঙ্গে জড়িত এমন কাউকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড় দেবে না।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৮ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে