গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ বোঝাই নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কের কোটালীপাড়া উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানস গাইন (৪৮) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চর বড়বাড়িয়ার গ্রামের মনিন্দ্রনাথ গাইনের ছেলে। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ব্র্যাকের রাজৈর শাখার ক্রেডিট কর্মকর্তা ছিলেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, এনজিওর কাজ শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে কোটালীপাড়া থেকে গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী যাচ্ছিলেন মানস গাইন। এ সময় মোটরসাইকেলটি কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কের ছত্রকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গাছ বোঝাই একটি নাসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মানস নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে