
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিদ্যালয়ে আগুন দেওয়ার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার ফুকুরহাটি গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম।
গত ৬ সেপ্টেম্বর উপজেলার তিল্লি ইউনিয়নের পাড় তিল্লী গ্রামের শাহীন খান বাদী হয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের করেন। এই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার বাদী শাহীন খান বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আসামিরা গা ঢাকা দেন এবং অজ্ঞাত স্থান থেকে বিএনপির নেতা-কর্মীদের হুমকি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। আসামিরা গত ১৩ আগস্ট বেলা ১১টার দিকে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পূর্ব ফটকে আগুন ধরিয়ে দিলে বিদ্যালয়ের আংশিক পুড়ে যায়। পরে আমি বাদী হয়ে ৬ সেপ্টেম্বর সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করি।
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মাবেন্দ্র বালো বলেন, শাহিন খানের দায়ের করা মামলায় আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
১১ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে