
রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত নেতা-কর্মীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেছে যুবলীগ। ২ হাজার মানুষের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে।
আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের ওপর চলছে এই আয়োজন।
রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি মো. শফিক বলেন, ‘যুবলীগের উদ্যোগে আজ ভোর থেকে খিচুড়ি রান্না শুরু হয়, এখনো রান্নাবান্না চলছে। দুই হাজার মানুষের জন্য এই খাবারের আয়োজন করা হচ্ছে।’
শফিক আরও বলেন বলেন, ‘সবজি খিচুড়ির সঙ্গে গরুর মাংস রান্না করা হচ্ছে।’
ঢাকার গোলাপবাগ মাঠে গণসমাবেশ করছে বিএনপি। তারা সহিংসতা করতে পারে আশঙ্কা করে শুক্রবার থেকে রাজধানীর পাড়া-মহল্লায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করা নেতা-কর্মীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেছে যুবলীগ।
এর আগে সকাল থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনটির নেতা-কর্মীরা। পরে একটি মিছিল নিয়ে গোলাপ শাহের মাজার হয়ে গুলিস্তান দিয়ে ঘুরে জিপিও হয়ে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপি-জামায়াত নাকি ১০ ডিসেম্বর ঢাকা দখল করে নেবে, শেখ হাসিনার সরকারের পতন ঘটাবে। আমরা তাদের মোকাবিলায় রাজপথে সতর্ক অবস্থান করছি। যেখানে এই সন্ত্রাসীদের দেখা যাবে, সেখানেই প্রতিহত করা হবে।’
একইভাবে মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগও। সংগঠনটির সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে মিছিল করে তারা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে