রাজধানীর উত্তরখানে অনিরাপত্তার মধ্যে ঝুঁকিপূর্ণভাবে বহুতল ভবন নির্মাণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন রডমিস্ত্রি মতিন (৪০), জাকির (৩৫) ও নাঈম (২০)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটি রোডের জসিম উদ্দিনের নির্মাণাধীন আট তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুজনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা আজকের পত্রিকাকে বলেন, ‘নির্মাণাধীন ভবনে ছাদে রড তোলার সময় হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারে লেগে যায়। তখন শর্টসার্কিট হয়ে বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণ হয়। সেই সঙ্গে ছাদে থাকা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। অপর একজন ভয়ে ছাদ থেকে লাফ দিতে গিয়ে আহত হোন।
স্থানীয় বাসিন্দা নাজমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তারা কোনো নিরাপত্তা নিয়ে কাজ করছিল না। যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। রাস্তার ওপর ইট, বালু, রড রেখেছে। যার কারণে সাধারণ মানুষের চলাচলের সমস্যা হচ্ছে।’
আরেক বাসিন্দা মনির আজকের পত্রিকাকে বলেন, ‘যখন ছাদ করার জন্য শিট তোলা হচ্ছিল, তখনই আমি বলেছিলাম রড তোলার সময় বিদ্যুতের তারের সঙ্গে লেগে একটি দুর্ঘটনা ঘটবে। নিরাপত্তা নিশ্চিত করার উপদেশ দিলেও তারা শোনেনি। যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে ভবনটির সাইড ম্যানেজার আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘দ্বিতীয় তলার ছাদে রড তুলতে গিয়ে বিদ্যুতের তারে লেগে যায়। এতে দুজন বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন। আরেকজন নিচে পড়ে আহত হয়েছেন। একজন উত্তরা আধুনিক মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি দুজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।’
এক প্রশ্নের জবাবে আবুল খায়ের বলেন, ‘ভবনটির ঠিকাদার আবদুল মালেক। তিনি কেন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি, সেটা তিনিই ভালো জানেন।’
এ বিষয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ দাস আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনের নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন আহত হয়েছেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি দুজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। চিকিৎসা শেষে করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে