
মাঘের সকালে কনকনে শীত আর বাতাস উপেক্ষা করে ইজতেমার মাঠে অবস্থান করছেন লাখো মুসল্লি। আজ শুক্রবার ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মূল আনুষ্ঠানিকতা।
ময়দানের মূল বয়ান মঞ্চ থেকে উর্দুতে বয়ান দেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। বাংলায় এর তর্জমা করেন মাওলানা নুরুর রহমান।
মনোযোগের সঙ্গে বয়ান শুনছেন মুসল্লিরা। সকাল ১০টা পর্যন্ত আমবয়ান চলার পর এক ঘণ্টার বিরতি দেওয়া হবে। এরপর ‘খিত্তায় খিত্তায়’ শুরু হবে বয়ান ও জিকির-আসকার। বয়ান চলাকালে ময়দান থেকে সুবহানাল্লাহ ও আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসছে।
আজ দুপুর দেড়টায় তুরাগতীরে সর্ববৃহৎ জুমার জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা যোবায়ের।
সকাল থেকেই জুমার নামাজে অংশ নিতে টঙ্গী ও এর পার্শ্ববর্তী এলাকার কয়েক লাখ মুসল্লি ময়দানের চারপাশে সমবেত হয়েছেন। তবে গতকাল বৃহস্পতিবার রাতে বৃষ্টিতে ময়দান ও আশপাশের সড়কে কাদা জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা।
যোবায়েরপন্থী ইসলাম আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, ‘গত বুধবার থেকে ময়দানে মুসল্লিরা আসতে শুরু করেছেন। মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিরা ময়দানে আসতে থাকবেন। আজ প্রায় ৬ লাখ মুসল্লি জুমার নামাজে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে