মানিকগঞ্জের সিঙ্গাইরে বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক হলেন মোসাদ্দেক (২৩)। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ওবাইদুর রহমানের ছেলে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত চালকের লাশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারালে চালক মোসাদ্দেক লাফ দিয়ে নামতে যান। এ সময় তিনি গাড়ির নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন ট্রাকটি সরানোর চেষ্টা করেন। কিন্তু এর নিচে চাপা পড়া মোসাদ্দেককে উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ট্রাক সরিয়ে তাঁর লাশ উদ্ধার করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে