নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা পর পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার ভট্টপুর এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম রূপচাঁন। তিনি ভট্টপুর এলাকার বাসিন্দা। মৃত গৃহবধূ তাজপুর গ্রামের মৃত সালাউদ্দিন মিয়ার মেয়ে।
নিহতের ছেলে আব্দুল্লাহ আরবান কায়িফ (১৮) বলেন, ‘বাবা এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে বাধা দিলে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হয় এবং মাকে মারধর করতেন বাবা। রাতে এ নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। সবাই ঘুমিয়ে পড়লে রাতে কোনো এক সময় শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশে পুকুরে লাশ নিয়ে ফেলে দেন।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে