
রাজধানীর রমনা এলাকা থেকে ৩১ ভরি সোনাসহ তিন গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির রমনা মডেল থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন তানজিনা আক্তার ফারিয়া, কহিনুর বেগম ও নাজমা আক্তার ওরফে লাইজু।
আজ শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. সারোয়ার জাহান এই তথ্য জানান।
মো. সারোয়ার জাহান বলেন, ‘গত ১৬ আগস্ট রোখসানা মজুমদার ব্যাংকের লকারে গচ্ছিত স্বর্ণালংকার এনে নিজের রমনার বাসার আলমারিতে রাখেন। পরে ৮ অক্টোবর গয়না দেখার জন্য আলমারির মধ্যে থাকা ব্যাগ খুলে দেখেন, ব্যাগের মধ্যে থাকা ৪৪ ভরি স্বর্ণালংকার ও ডায়মন্ডের ৫টি আংটি নেই। যার আনুমানিক মূল্য ৫২ লাখ টাকা। ১০ অক্টোবর তিনি রমনা থানায় মামলা করেন।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘মামলার পর গৃহকর্মী তানজিনা আক্তার ফারিয়া, নাজমা আক্তার লাইজু ও কহিনুর বেগমকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে তানজিনা আক্তার ফারিয়া ও মোসা. কহিনুর বেগম দুজন রোখসানা মজুমদারের বাসায় স্থায়ী গৃহকর্মী ছিলেন। নাজমা আক্তার ওরফে লাইজুকে অস্থায়ী কাজ করতেন। তারাই পরিকল্পনা করে চুরি করে।’
তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ ভরি ৪ আনা ৫ রতি সোনা উদ্ধার করা হয় বলেও জানান সারোয়ার জাহান।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে