
গাজীপুরের কালিয়াকৈরে সাইফুল ইসলাম (৪৪) নামের এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলা সফিপুর বাজার (আন্দরমানি) রোড এলাকায় এই ঘটনা ঘটে।
এ সময় সাইফুল ইসলামের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা সাইফুলকে হাসপাতালে ভর্তি করে।
আহত সাইফুল ইসলাম উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকার বাসিন্দা। তাঁর শফিপুর বাজারে বিকাশের ব্যবসা আছে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ব্যবসায়ীর পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে