মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত ও আরেকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আলিমুল। তিনি রংপুর জেলার বাসিন্দা। আহত আবদুর রহমানের বাড়ি ঢাকার মুগদা-মাণ্ডা এলাকায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ জানান, দুজন মোটরসাইকেলে করে মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে বাইকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আরোহী দুজন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান দেওয়ান আজাদ।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ মিনিট আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে