
ঢাকার সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুবর্ণা (৩৫) এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি খুন হন। এর জের ধরে আজ সোমবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা।
জানা গেছে, সুবর্ণা আশুলিয়ার কবিরপুর এলাকার তানজিলা টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। রোববার দিবাগত রাত ৩টার দিকে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে আজ সকাল সাড়ে ৮টার দিকে কবিরপুর এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন কারখানাটির বিক্ষুব্ধ শ্রমিকেরা। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর জন্য কাজ করছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশ-১ (আশুলিয়া)-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনার চেষ্টা চলছে।
তানজিলা টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনিরুজ্জামান শ্রমিকদের তোপের মুখে কারখানার ভেতর আটকা পড়েছেন শোনা গেছে। তাঁকে একাধিকবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে