বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহের বড় ছেলে অনুপম গুহ নয়ন। অনুপম গুহ নয়নকে বাংলাদেশ ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নয়ন বলেন, ‘আমাকে কেন্দ্রীয় কমিটিতে মনোনীত করায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার বাবার দেখানো পথে, বঙ্গবন্ধু আদর্শে আমার ওপর অর্পিত এই দায়িত্ব পালন করব। আমি সকলের সহযোগিতা চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।’
অনুপম গুহ নয়নের বর্তমান বাসা ঢাকা দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামে। এর আগে তিনি তার বাবা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহ ও পরিবারের সঙ্গে নয়াবাড়ি ইউনিয়নের অরঙ্গবাদ গ্রামে থাকতেন। কিন্তু পদ্মায় নদীতে তাদের বাড়ি ঘর ভেঙে গেলে পরে তারা বাস্তা গ্রামে বাড়ি করেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে