
প্রচণ্ড তাপপ্রবাহের জন্য দুই সপ্তাহ অনলাইনে ক্লাস চলার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এখন থেকে সপ্তাহে চার দিন সশরীরে ক্লাস চলবে আর মঙ্গলবার অনলাইনে ক্লাস হবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলবে।’
শুধু মঙ্গলবারই কেন অনলাইন ক্লাস—এই প্রশ্নের জবাবে উপাচার্য সাদেকা হালিম বলেন, ‘এর আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার অনলাইনে ক্লাস হতো, সেই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আইনুল ইসলাম বলেন, ‘সামনের রোববার থেকে সপ্তাহে চার দিন অফলাইনে ক্লাস-পরীক্ষা চলবে। শুধু মঙ্গলবার অনলাইনে ক্লাস হবে।’
দেশে চলমান দাবদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে গত ২২ এপ্রিল থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে