আত্মগোপনে থাকার নয় বছর পর অজ্ঞান পার্টির সরদার মো. মনির ওরফে মোনারুল ওরফে শসা মনিরকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১। রোববার সন্ধ্যায় তাঁকে রাজধানীর উত্তরার ডিয়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ সোমবার এ তথ্য জানিয়েছেন।
এএসপি নোমান আহমদ বলেন, ‘তুরাগের ডিয়াবাড়ির মেট্রোরেল স্টেশন-১ থেকে রোববার সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞান পার্টির সরদারকে মনির ওরফে শসা মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ও একটি হাতঘড়ি জব্দ করা হয়েছে। মনির গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল কালাম ও মোর্শেদা বেগম দম্পতির ছেলে।’
এএসপি নোমান আহমদ আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া অজ্ঞান পার্টির সরদার গোবিন্দগঞ্জ থানার ২৯ / ১৩ ও জিএআর ১৫৬ / ১৩ মামলা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে গাইবান্ধা, ময়মনসিংহ এবং ঢাকা জেলার বিভিন্ন থানায় হত্যা, অজ্ঞান, ছিনতাই মামলা রয়েছে বলে জানা গেছে।’
মনিরকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নোমান আহমেদ বলেন, ‘মনির অজ্ঞান পার্টির সর্দার। তাঁর বাহিনী দীর্ঘদিন যাবৎ শসা, নারিকেল ইত্যাদি বিভিন্ন খাবারের সঙ্গে চেতনানাশক মেডিসিন প্রয়োগ করে বাসসহ বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টের যাত্রীদের খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। মনির অজ্ঞান পার্টির গ্রুপের কাছে শসা মনির নামের পরিচিত।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে