
নিবন্ধনকালীন শর্ত লঙ্ঘনসহ বিভিন্ন কারণে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ২২৮টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, বর্তমানে এনজিও-বিষয়ক ব্যুরোর অধীন নিবন্ধিত এনজিওর সংখ্যা বিদেশি ২৬০টি এবং দেশীয় ২ হাজার ২৬৬টিসহ মোট ২ হাজার ৫২৬টি। বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬-এর ১৪ ধারা অনুযায়ী, কোনো এনজিও বা এনজিওতে কর্মরত ব্যক্তি এই আইন বা এর অধীন প্রণীত কোনো বিধি বা আদেশের বিধান লঙ্ঘন করলে এই আইনের অধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক ও অশালীন কোনো মন্তব্য করলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করলে বা জঙ্গিবাদ ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে অর্থায়ন, পৃষ্ঠপোষকতা কিংবা সহায়তা করলে অথবা নারী ও শিশু পাচার বা মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে দেশে প্রচলিত আইনের আওতায় অপরাধ বলে গণ্য হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মন্ত্রী জানান, প্রকল্পের নাম, প্রকল্পের মেয়াদকাল, টাকার পরিমাণ, প্রকল্প অনুমোদনের তারিখ, প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্প এলাকার সংশ্লিষ্ট তথ্য, জেলা/উপজেলায় প্রকল্পের জন্য বরাদ্দ, বহুবর্ষী প্রকল্পের ক্ষেত্রে আলোচ্য বর্ষে বরাদ্দ, আলোচ্য বর্ষে প্রকৃত ব্যয়, প্রকল্পে উপকারভোগীর সংখ্যা, উপকারভোগী নির্বাচনে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করা হয়েছে কি না, হয়ে থাকলে তার সংক্ষিপ্ত বিবরণী এনজিও-বিষয়ক ব্যুরোর অনুমোদিত পত্রের শর্তাবলি যথাযথভাবে প্রতিপালিত হয়েছে কি না—এ বিষয়গুলো মনিটরিং করা হয়।
মন্ত্রী জানান, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬ অনুসারে এনজিও বিষয়ক ব্যুরো কোনো ব্যক্তি এবং এনজিও কর্তৃক পরিচালিত স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মনিটরিং করে থাকে। এই আইন অনুযায়ী ব্যুরো মনিটরিং কমিটি গঠন করতে পারে এবং প্রয়োজনে বহিঃপর্যবেক্ষণকারী নিয়োগ করতে পারে। এ ছাড়া জেলায় জেলা প্রশাসক এবং ক্ষেত্রমতে উপজেলা নির্বাহী অফিসার নির্ধারিত পদ্ধতিতে তাঁদের নিজ নিজ এলাকায় এনজিও পরিচালিত স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও তার অগ্রগতি প্রতি মাসে সমন্বয় সভার মাধ্যমে পর্যালোচনা করে থাকেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে