সারা দেশে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। এতে মানুষের পাশাপাশি পশু-পাখিও অস্বস্তিতে পড়েছে। তাইতো গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সঙ্গীহীন থাকা পেলিক্যান পাখিটিও স্বস্তি পেতে খুঁজছে বিভিন্ন উপায়। গরম থেকে রক্ষা পেতে দিনের অধিকাংশ সময় থাকছে গাছের ছায়ায়। আবার কখনো কখনো পানিতে নেমে শরীর ভিজিয়ে নিচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গিয়ে দেখা গেছে, পার্কের ধনেশ বেষ্টনীতে রয়েছে একটি বড় আকৃতির পেলিক্যান পাখি। পার্কে আসা বিভিন্ন বয়সী দর্শনার্থীদের আনন্দের কেন্দ্রে রয়েছে এই পাখি। প্রচণ্ড গরমে পাখিটি দিনের অধিকাংশ সময় গাছের ছায়ায় বসে গরমে হাঁসফাঁস করছে। একটু পরপর পানিতে নেমে শরীর ভিজিয়ে নিচ্ছে। আবার কখনো স্থির হয়ে সঙ্গী ছাড়া দাঁড়িয়ে রয়েছে এই পেলিক্যান।
পার্কে আসা সোহেল রানা বলেন, ‘পাখিটির নাম জানি না। আজই প্রথম দেখলাম। খুব বেশি কাছ থেকে দেখেছি। এক স্থানে গাছের ছায়াতলে স্থির দাঁড়ি রয়েছে। প্রচণ্ড গরমের কারণে ছায়াতলে বসে আছে। আমার শিশুসন্তান পাখিটি দেখে খুবই আনন্দ পেয়েছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সূত্রে জানা গেছে, পেলিক্যান হলো গ্রীষ্মমণ্ডলীয় নাতিশীতোষ্ণ অঞ্চলের পাখি। এটি গ্রেট পেলিক্যান বা গ্রেট হোয়াইট পেলিক্যান নামেও পরিচিত। পৃথিবীতে যত ধরনের বড় পাখি রয়েছে, তাদের মধ্যে বিচিত্র স্বভাবের হলো পেলিক্যান।
ওই পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে সব পশুপাখি হাঁসফাঁস করছে। বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। বর্তমানে গরম থেকে বাঁচতে পেলিক্যান ছায়াতলে বসে সময় পার করছে। একটু পরপর পানিতে নেমে শরীর ভিজিয়ে নিচ্ছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘পার্কের ধনেশ বেষ্টনীতে থাকা গ্রেট পেলিক্যান পাখিটি নারী। পার্কে আনার কিছুদিন পর এর পুরুষ সঙ্গী মারা গিয়ে সঙ্গীহীন হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘একটি পুরুষ সঙ্গী আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সঙ্গী পেলে আরও বেশি প্রাণবন্ত হবে এই পেলিক্যান।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে