গাজীপুর মহানগরীর ঝাঝর এলাকায় পেট্রোল ঢেলে দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর ঝাঝর এলাকায় বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে ১৪-১৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ঢাকা বাইপাস আঞ্চলিক মহাসড়কে চলন্ত দুটি কাভার্ড ভ্যানের গতি রোধ করে। পরে তারা কাভার্ড ভ্যান দুটিতে পেট্রোল নিক্ষেপ করে আগুন দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যান দুটি লাবিব গ্রুপ ও ডিবিএল নামের তৈরি পোশাক কারখানায় পোশাক আনা-নেওয়া করত।
এ ব্যাপারে কাশিমপুর ডিবিএল গ্রুপের কাভার্ড ভ্যানের চালক খাদেমুল ইসলাম বলেন, ‘কাশিমপুর থেকে গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। সাড়ে ৬টার দিকে সাত-আটটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা কাভার্ড ভ্যানের গতি রোধ করে। আমি গাড়ি থামালে তারা ইটপাটকেল ছুড়ে গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। আমি গাড়ি থেকে নেমে জীবন রক্ষা করি। পরে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ভাঙা কাচের আঘাতে আমার হাত কেটে গেছে।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘দুটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ড ভ্যান দুটির সামনের অংশ পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার মাকসুদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা দুটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে