
মাদারীপুরের শিবচরে সাপের দংশনে তানিয়া আক্তার (২৫) নামের এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
তানিয়া বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামের সৌদিপ্রবাসী দিলু মল্লিকের স্ত্রী। তিনি এক সন্তানের মা এবং আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন। তানিয়ার মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজিজুল হক খান।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ৮টার দিকে তানিয়া বসতঘরের দরজা খুলে বাইরে বের হচ্ছিলেন। এ সময় দরজার সিঁড়িতে পা ফেলতেই তাঁকে একটি বিষধর সাপে দংশন করে। পরে চিৎকার দিলে পরিবার ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান।
ওঝার কাছে যাওয়ার পর তানিয়ার অবস্থার আরও অবনতি হয়। রাত পৌনে ১০টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্বশুর জহির উদ্দিন মল্লিক বলেন, ‘আমি বাড়ি ছিলাম না। সাপের দংশনের খবর পেয়ে বাড়ি যাই। এরপর তানিয়ার আক্রান্ত স্থানে দড়ি দিয়ে বেঁধে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে ওঝা বিষ নামিয়ে বলেন বিষ নেমে গেছে। তার পরও যদি আপনাদের সন্দেহ হয় তাহলে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আসার পরে তার মৃত্যু হয়।’ এ বিষয়ে জানতে ওঝার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজিজুল হক খান বলেন, ‘তানিয়াকে রাত ৯টা ৪৫ মিনিটে এখানে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করতে না করতেই ৯টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘ঘটনাটি শোনার পরে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে