ফরিদপুরে ম্যাজিস্ট্রেট সেজে মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করছিলেন এক ব্যক্তি। জরিমানা নেওয়ার পর রসিদ দিতে না পারায় ধরা পড়ে বিষয়টি। এরপর ব্যবসায়ীরা তাঁকে আটক করে পুলিশে দেয়।
আজ বৃহস্পতিবার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গতকাল বুধবার বিকেলে জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁরহাট বাজারে অভিযানকালে ওই ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করা হয়। পরে মামলা হলে গ্রেপ্তার দেখানো হয়।
ওই ব্যক্তির নাম শাহরিয়ার জাহান (৫০)। তিনি একাই অভিযান পরিচালনা করছিলেন। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, ওই ব্যক্তি একাই অভিযান পরিচালনা করছিলেন। এ সময় ওই দোকানের বিভিন্ন লাইসেন্স আছে কিনা দেখতে চান। এরপর দোকানের ভেতরে প্রবেশ করে নানা অনিয়ম খোঁজার চেষ্টা করেন। একপর্যায়ে ওই প্রতিষ্ঠানের মালিককে বলেন নানা অনিয়ম পাওয়া গেছে, ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকান মালিক একপর্যায়ে এক হাজার টাকা দেন ম্যাজিস্ট্রেট শাহারিয়াকে। এরপর দোকান মালিক তাঁর কাছে রসিদ চান। তখনই বাধে বিপত্তি।
রসিদ দিতে না পারায় ওই দোকান মালিক বাজারের অন্য ব্যবসায়ীদের ডেকে আনেন। তাকে ঘিরে ধরে প্রশ্ন করতেই ধরা পড়েন তিনি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দিলে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়ার জাহানকে আটক করে থানায় নিয়ে আসে।
কালাম বগুড়া মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী আশিকুর রহমান বলেন, ‘শাহারিয়ার জামান দোকানে এসে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। পরে দোকানের বিভিন্ন মিষ্টি ভালো না বলতে থাকেন। একপর্যায়ে বলেন ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দেন। আমি তাকে এক হাজার টাকা দিয়ে বলি আপনি এসেছেন সম্মানে এটা দিলাম।’
তিনি আরও বলেন, ‘যখন রসিদ চাইলাম, তখনই নানা টালবাহানা করতে থাকেন। আমার আগে থেকেই ওনাকে দেখে সন্দেহ হচ্ছিল, রসিদ দিতে না পারায় তখন নিশ্চিত হলাম উনি ম্যাজিস্ট্রেট না।’
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে কোতয়ালী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়ার জাহানকে আটক করে থানায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী আশিকুর রহমান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে