
পরকীয়া সম্পর্কের জেরে প্রথম স্বামীকে ছেড়ে সোহাগকে বিয়ে করেছিলেন পোশাকশ্রমিক তানিয়া আক্তার (২৪)। দ্বিতীয় স্বামী সন্তান নিতে অস্বীকৃতি জানাতেই শুরু হয় বিপত্তি। তানিয়া অন্তঃসত্ত্বা হয়েছেন জানার পরেই তাঁকে হত্যার পরিকল্পনা করেন সোহাগ। পরিকল্পনামাফিক বাঁশঝাড়ে নিয়ে প্রথমে শারীরিক সম্পর্ক ও পরে গলায় ওড়না পেঁচিয়ে তানিয়াকে হত্যা করেন তিনি। সোহাগকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে তানিয়ার নিষ্ঠুর হত্যাকাণ্ডের রহস্য।
আজ রোববার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। এর আগে গতকাল শনিবার গভীর রাতে সোহাগকে আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিহত তানিয়া আক্তার (২৪) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নুরুল হকের মেয়ে। গ্রেপ্তার সোহাগ মোল্লা (৩৫) নওগাঁ সদর থানার খিদিরপুর গ্রামের বাছের আলী মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার সাভারের বিরুলিয়া এলাকার একটি বাঁশঝাড় থেকে অর্ধনগ্ন অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধারের পর তাঁর পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে নিহত ব্যক্তির বাবা হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সন্দেহভাজন হিসেবে নিহত ব্যক্তির বর্তমান স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে স্বামী সোহাগ এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।
একই কারখানায় কাজ করার সুবাদে সোহাগ ও তানিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তানিয়া তাঁর প্রথম স্বামীকে তালাক দিয়ে সোহাগকে বিয়ে করে আশুলিয়ায় ভাড়াবাসায় সংসার শুরু করেন। একপর্যায়ে সন্তান নেওয়ার কথা বললে তাতে অস্বীকৃতি জানান সোহাগ এবং এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এর জেরেই তানিয়াকে বেড়ানোর কথা বলে ঘটনাস্থলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন সোহাগ।
অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভির ফুটেজ, আলামত সংগ্রহ ও পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন সোহাগ। নিহত ব্যক্তির বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোহাগকে আজ আদালতে পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে