মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাকের ব্যাটারি চুরি করে নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল এক যুবক। পরে ৯৯৯ এ কল দিয়ে ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়। আজ সোমবার উপজেলার গালা ইউনিয়নের ঝিটকা গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম জীবন মোল্লা (২৫), তিনি উপজেলার গালা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মোস্তফা মোল্লার ভাতিজা।
ট্রাকমালিক সুজন মিয়া বলেন, ‘আমার গাড়ির ব্যাটারি চুরি করে নিয়ে পালানোর সময় গালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মোস্তফা মোল্লার ভাতিজা জীবনকে আটক করি। পরে ৯৯৯ এ কল দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছি এবং থানায় একটি মামলা রুজু করব।’
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাটারি চুরির ঘটনায় যুবককে থানায় আনা হয়েছে। বাদী এসে অভিযোগ দিলেই মামলা রুজু হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে