
সরকারের বিরুদ্ধে গেলে সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) মতো অন্যদেরও (বিচারপতি) একই পরিণতি হতে পারে। এস কে সিনহার বিরুদ্ধে কারাদণ্ডের রায়ে সেই উদাহরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাঁর ধারণা, যেকোনো বিচারপতির ভাগ্যেই এমন পরিণতি ঘটতে পারে।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমার মতে এটা নিন্দা করার কিছু নাই, ঘৃণা করারও কিছু নাই। এস কে সিনহা যখন প্রধান বিচারপতি ছিলেন, যতক্ষণ সরকারের খায়েশ মেটাতে পেরেছেন, ততক্ষণ ভালো ছিলেন। যখন সরকারের খায়েশ মেটাতে পারেন নাই...। একটা উদাহরণ সৃষ্টি হলো, প্রধান বিচারপতির ১১ বছর সাজা হয়েছে। তাহলে এখন যাঁরা আদালতে আছেন, তাঁদের এমন জায়গায় যেতে হবে না, এর নিশ্চয়তা নাই।’
বিএনপির টিকে থাকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশয় প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘এখন হাসব না কাঁদব? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব যদি সৎ সাহস থাকে, তাহলে আপনি একটু পদত্যাগ করে একটা নির্বাচন দেন। তারপর বুঝতে পারবেন বিএনপি শেষ হয়েছে নাকি আপনার আওয়ামী লীগ নিজেরা শেষ হচ্ছে।’ তিনি বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের পরে কোনো কোনো অঞ্চলের গ্রামের প্রবেশমুখে লেখা থাকত এই গ্রামে রাজাকার নাই। নিকটভবিষ্যতে পাড়া-মহল্লায় লিখতে হবে-এই গ্রামে আওয়ামী লীগ নাই।’

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৮ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে