
বিগত সময়ে ভবন নির্মাণে অনিয়মের সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যেসব কর্মকর্তা যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে রাজউকের জোনাল কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চেয়ারম্যান এ কথা বলেন। তিনি জানান, বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে ঢাকাসহ সারা দেশে ঝুঁকিপূর্ণ ও নকশাবহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নির্মাণাধীন ভবন মালিকদের হুঁশিয়ারি দিয়ে রিয়াজুল ইসলাম বলেন, ‘অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সারা দেশে নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান চলমান থাকবে। বসবাসযোগ্য নগরী গড়তে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না। বিশেষ করে, নির্মাণাধীন কোনো ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
রাজউক চেয়ারম্যান বলেন, বিগত সময় ভবন নির্মাণে রাজউকের যেসব কর্মকর্তা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিয়াজুল ইসলাম উল্লেখ করেন, রাজউকের কাজ হচ্ছে বাসযোগ্য ও নিরাপদ নগরী গড়ে জনগণকে সেবা দেওয়া। তাই জনগণেরও উচিত রাজউককে সহযোগিতা করা। নিয়ম অনুযায়ী ভবন নির্মাণসহ সবাইকে নিয়মের মধ্যে থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (যুগ্ম সচিব) আলম মোস্তফা, হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জোনাল কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এফ আর আশিক আহমেদ প্রমুখ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে