
শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যার ঘটনায় আরও ১ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহীদ হয়েছিলেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুষ্কৃতকারীদের ধরতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে।
এরই প্রেক্ষিতে ২৫ অক্টোবর আনুমানিক ১০.৩৫ ঘটিকায় চকরিয়ার রংমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশ (৩৫) ওরফে ভিন্ডি কামালকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত কামাল উক্ত ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা স্বীকার করেছে। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ড এবং ডাকাতির ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যাদের মধ্যে ৩ জন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় জড়িত বাকি ডাকাতদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃতকে চকরিয়া থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে