দেশে এসির ব্যবহার দিনদিন বাড়ছে। তবে সিংহভাগ এসিই ব্যবহার হচ্ছে ঢাকা শহরে। ঢাকায় প্রতি বছর ২০ শতাংশ হারে এসির ব্যবহার বেড়ে চলেছে।
আজ শুক্রবার ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত নগর সংলাপের মূল প্রবন্ধে এসব তথ্য তুলে ধরা হয়। পরিকল্পনাবিদ মো. রেদওয়ানুর রহমানের ‘ভবনে এসি ব্যবহারজনিত বিদ্যুৎ চাহিদা ও নগরের তাপমাত্রা বৃদ্ধি: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গবেষণার সারাংশ উপস্থাপন করেন আইপিডি’র নির্বাহী পরিচালক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান।
ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন প্রয়োজনে এসির ব্যবহার বেড়েই চলেছে, যা পরিবেশের অনেক ক্ষতি করছে। অথচ কার্যকর নগর-পরিকল্পনা, ইমারত বিধিমালা এবং এসি ব্যবহারের সঠিক নীতিমালা থাকলে এসির ব্যবহার কমানোর পাশাপাশি বিদ্যুতের ওপর চাপ বহুলাংশে কমানো যেত। শুধু ঢাকা শহরেই প্রতি বছর এসির ব্যবহার ২০ শতাংশ হারে বাড়ছে। বিগত কয়েক দশকে ঢাকার তাপমাত্রা বাড়ায় পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।’
আদিল মুহাম্মদ খান আরও বলেন, ‘এসি ব্যবহারের সময় তাপমাত্রা চার-পাঁচ ডিগ্রি বাড়িয়ে ২০-৩০ ভাগ বিদ্যুৎ চাহিদা কমানো সম্ভব। অনুরূপভাবে সঠিক পরিকল্পনা ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে এসির ব্যবহার সীমিত করে সারা দেশের বিদ্যুৎ চাহিদা বহুলাংশে কমানো সম্ভব। অন্যথায় শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনে নির্ভরতা বাড়িয়ে দেশের বিদ্যমান বিদ্যুৎ সংকট মোকাবিলা করা কঠিন হবে।’
সংলাপে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, এসির মাত্রাতিরিক্ত ব্যবহারে বিদ্যুৎ সংকট প্রকটতর হচ্ছে। অথচ দেশে কৃষি কাজের জন্য বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এসির নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করতে তেলনির্ভর জেনারেটর চালানো হচ্ছে। যা শব্দ দূষণ-বায়ু দূষণের মাধ্যমে সামগ্রিক পরিবেশ দূষণের কারণ। এসি ব্যবহার সমাজে এক ধরনের বিদ্যুৎ বৈষম্য তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সংলাপে আরও আলোচনায় অংশ নেয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি শাহরিয়ার ইকবাল রাজ, এমইপি ডিজাইন স্টুডিও-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. মামুন ফেরদৌস প্রমুখ।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে