মুন্সিগঞ্জ সদরের একটি হাসপাতালে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে করা মামলায় শেখ মো. শাকিল (২৫) নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে জেলার গজারিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরমুশুরা এলাকার বাসিন্দা শাকিল মুন্সিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁরা পরিবারসহ মুন্সিগঞ্জ পৌরসভার দুধবাজার সংলগ্ন খালইষ্ট এলাকায় বসবাস করেন।
ভুক্তভোগী কিশোরীর ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার একটি হাসপাতালে ধর্ষণের শিকার হয় সে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা শাকিলকে আসামি করে গত বৃহস্পতিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় ধর্ষণের মামলা করেন।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল হাসান বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ হয়ে গজারিয়া উপজেলার ভবেরচর দিয়ে পালানোর চেষ্টা করছিলেন শাকিল। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে থানা হাজতে আছেন। আজ তাঁকে আদালতে তোলা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে