
টাঙ্গাইলের সখীপুরে স্বামী সোনা মিয়া (৫২) স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার দেওবাড়ী বনের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মৃতের নাম সাহিদা আক্তার (৪০)। তিনি কৈয়ামধু গ্রামের কারিগরপাড়া এলাকার বাসিন্দা সোনা মিয়ার প্রথম স্ত্রী ছিলেন। তাঁদের এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সূত্রে জানা গেছে, আজ সকালে সোনা মিয়া তাঁর স্ত্রী সাহিদাকে নিয়ে লাকড়ি কাটতে দেওবাড়ী বনে যান। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোনা মিয়া দা দিয়ে সাহিদাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান। এ সময় মাথার মগজ ও ভুঁড়ি বের হয়ে ঘটনাস্থলেই মারা যান সাহিদা।
প্রত্যক্ষদর্শী এক নারীর বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আলী আসিফ আজকের পত্রিকাকে বলেন, যখন সাহিদাকে কোপানো হচ্ছিল, তখন তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেও বাঁচতে পারেননি।
এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, মরদেহের মাথায় ও পেটে দা দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইলে পাঠানো হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে