গাজীপুরে কালীগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সমবয়সী অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়ে দুর্বাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইউসুফ সুনামগঞ্জ ধর্মপাশার চকিয়াচাপুর এলাকার প্রবাসী শেখ হাবিবুর রহমানের ছেলে। সে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত।
শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুর-এ-এলাহী।
নিহতের নানা মো. আশরাফুল আলম জানান, ইউসুফ দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে তার সমবয়সীদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তারা সেপটিক ট্যাংকের ওপর বসে খেলতে থাকে। ঢাকনাটি পুরোনো হওয়ায় তা ভেঙে ভেতরে পড়ে যায় ইউসুফ। তার সঙ্গে থাকা বাকিরা এসে বিষয়টি নানিকে জানালে তিনি ইউসুফকে উদ্ধার করে হাসপাতালে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম বলেন, ‘খবর পেয়ে আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিক সুরতহাল নির্ণয় করে কোনো অভিযোগ না থাকায় নিহতের স্বজনের কাছে লাশটি হস্তান্তর করি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে