
মাদারীপুরের কালকিনিতে পালরদী নদীতে গোসল করতে নেমে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম আয়নাল আকন (৭৪)। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত গনি আকনের ছেলে।
ফায়ার সার্ভিস, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাড়ির পাশে পালরদী নদীতে গোসল করতে নামেন আয়নাল আকন। এ সময় পানির স্রোতে ডুবে যান তিনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও আয়নালের খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আয়নালকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহত আয়নালের ছেলে জয়নাল আকন বলেন, ‘নদীতে গোসলে করতে গিয়ে পানিতে ডুবে আমার বাবা মারা গেছেন। তিনি বেশকিছু দিন ধরে শারিরিকভাবে অসুস্থ ছিলেন।’
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, আয়নালের মরদেহ পালরদী নদী থেকে উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৭ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে