কিশোরগঞ্জের অষ্টগ্রামে শিয়ালের কামড়ে কৃষক ও পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় উপজেলার পূর্ব অষ্টগ্রাম ও সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টগ্রাম সদর ইউনিয়নের বর্ধমান, রংপুরহাট, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে একদল শিয়াল কয়েক ঘণ্টার ব্যবধানে রাস্তা ও জমির পাশে, বাড়ির আঙিনায় থাকা ৩০ জন নারী-পুরুষ ও শিশুকে অতর্কিত কামড়িয়ে আহত করেছে।
আহতদের কয়েকজন হলেন— সুজন মিয়া (৩০), সোহেল (২৫), তানিশা (৯) ও ফুল বান (৬০)। তাদের ডাক চিৎকারে স্বজন ও পার্শ্ববর্তী মানুষের সহযোগিতায় অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রাত ৯টা পর্যন্ত ২০ জন আহতের নাম রেজিস্ট্রি করা হয়েছে। ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ওয়াহিদুল ইসলাম খান বলেন, হাসপাতালে যে সব রোগী এসেছে তাদের ভ্যাকসিনসহ চিকিৎসা দেওয়া হয়েছে। অতিরিক্ত আক্রমণের শিকার রোগীকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, আরও ৮–১০ জন পল্লী চিকিৎসকদের চিকিৎসা নিয়েছেন।
পূর্ব অষ্টগ্রাম কবিরখান্দান গ্রামে সাদেক বাচ্চু বলেন, ‘আজ সন্ধ্যায় হঠাৎ করে আমার বাড়ি পাশে তিন নারীসহ চারজনকে শিয়ালে কামড়িয়ে আহত করেছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে