নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কাছে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সজীব (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার রাত ৮টায় দিকে এ ঘটনা ঘটে।
নিহত সজীব শহরের উত্তর চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় এলাকার কামাল হোসেনের ছেলে। সজীবের বাবা পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী।
ঘটনার প্রত্যক্ষদর্শী জেলা জজকোর্টের আইনজীবী সহকারী সিদ্দিকুর রহমান বলেন, ‘রাতে আদালত থেকে ফেরার পথে লিংক রোডে একটি যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখি। পরে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’
ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে। তার বুকে ছুরিকাঘাত করা হয়েছে।’
নিহত ব্যক্তির বোন শাহীনুর বলেন, ‘রাত ৮টার কিছু আগে সজীব বাসা থেকে বের হয়। ১১টায় খবর পাই আমার ভাইকে মেরে ফেলছে। দৌড়ে হাসপাতালে এসে তার মরদেহ শনাক্ত করি। কে কেন মারল জানি না।’
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে সজীব নিহত হয়েছে। এটি ছিনতাই নাকি পরিকল্পিত হত্যা, তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৯ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে