রাজধানীতে পৃথক অভিযানে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামিসহ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. আবেদ আলী শেখ (৫২), রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী মমতাজ পারভিন শিমু (৪২), ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি এবং মহানগর উত্তর যুবলীগের কর্মী মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০) এবং উত্তরা থানা আওয়ামী লীগের কর্মী মনিরুল ইসলাম (৩৮)।
আজ শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আবেদ আলী শেখকে এবং রাত ৯টার দিকে বাংলামোটর এলাকা থেকে মমতাজ পারভিন শিমুকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক দল। আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার এজাহারনামীয় আসামি।
এরপর রাত ১২টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে মোহাম্মদ জাকির হোসেন সাগরকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুলশানে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। এ ছাড়া ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলারও তিনি এজাহারভুক্ত আসামি।
একই রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবি-মিরপুর বিভাগ এম আর বাদলকে এবং পৃথকভাবে উত্তরা থেকে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে। মনিরুল স্বীকার করেছেন, গত ১৮ এপ্রিল বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে তিনি অংশ নিয়েছিলেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে