
‘কিশোর গ্যাং নেতা রুবেল আমার স্বামীকে ইট দিয়ে আঘাত করে খুন করেছে। আমার সন্তানদের এতিম করেছে। তার ফাঁসি চাই। পরিবারে স্বামীই একমাত্র উপার্জনক্ষম ছিলেন। আমার চারপাশে এখন শুধুই অন্ধকার।’ এসব কথা বলেন গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হাতে হত্যার শিকার ওষুধ ব্যবসায়ী মো. হাসিবুল ইসলাম বাদশার স্ত্রী মাহমুদা আক্তার মালেকা।
নিহত ওষুধ ব্যবসায়ী মো. হাসিবুল ইসলাম বাদশা (৪০) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি একই গ্রামের মসজিদ মোড় এলাকায় মা মনি নামক একটি ফার্মেসি পরিচালনা করতেন।
মাহমুদা আক্তার বলেন, বাবার বাসা থেকে খাবার খেয়ে পরিবারের সদস্যরা মিলে একটি প্রাইভেটকারে গতকাল বুধবার রাত সোয়া ২টার দিকে নিজেদের বাসার সামনের সড়কে পৌঁছাই। এরপর আমার স্বামী ওষুধের দোকানে থাকা বাসার চাবি আনতে যান। এ সময় রুবেলের নেতৃত্বে কয়েকজন আমাদের গাড়ির সামনে এসে গালমন্দ করেন। একপর্যায়ে আমাকে ও আমার বোনকে শ্লীলতাহানি করেন। এ সময় গাড়ি চালক শিমুল এসে বাধা দিলে তাঁকেও মারধর করা হয়।
ওষুধের দোকান থেকে এসে উত্ত্যক্তকর পরিস্থিতি দেখে হাতজোড় করে রুবেলকে চলে যাওয়ার অনুরোধ হাসিবুল ইসলাম করেন বলে জানান মাহমুদা আক্তার। তিনি বলেন, ওরা সবাই (কিশোর গ্যাং) মাদকাসক্ত ছিলেন। তাঁরা অনুরোধের কোনো তোয়াক্কা করেনি। আমাদের সবাইকে বাসার ভেতর এনে ফটক বন্ধ করে দেন আমার স্বামী। কিন্তু এর কিছুক্ষণ পর বাসার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আমার স্বামীকে বাড়ির উঠানে রাখা ইট দিয়ে উপর্যুপরি আঘাত করেন রুবেল। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় কিশোর গ্যাং সদস্যরা হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে যান।
মাহমুদা আক্তার বলেন, আমার স্বামীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আলহেরা হাসপাতাল ও পরবর্তীতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। তিনি আরও বলেন, ‘আমার স্বামী ফার্মেসি চালিয়ে যা উপার্জন করতেন তা দিয়ে সংসার চলতো। আজ কীভাবে সংসার চলবে? ১১ বছর বয়সী এশামনি, ৭ বছর বয়সী আয়েশামনি, ৫ বছর বয়সী নুসরাত আর আড়াই বছর বয়সী শিশুছেলে মাহাদীর মুখে কে দুমুঠো ডালভাত তুলে দেবে?’
মাহমুদা আক্তার বলেন, কিশোর গ্যাং নেতা আমার স্বামীকে ইট দিয়ে আঘাত করে খুন করে আমার সন্তানদের এতিম করেছে। আমি তাঁর ফাঁসি চাই। পরিবারে স্বামীই একমাত্র উপার্জনক্ষম ছিলেন। তাঁকে হারিয়ে কীভাবে চলব জানি না। আমার চারপাশে শুধুই অন্ধকার।
গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শ্রীপুর পৌরসভার মসজিদ মোড় এলাকায় রুবেলের নেতৃত্বে কিশোর গ্যাং ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলামকে পিটিয়ে হত্যা করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। প্রধান আসামি রুবেল (২২) পলাতক আছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে