
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর তৃতীয় দিনে দুই ঘণ্টার মধ্যেই পশ্চিমাঞ্চলের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এ সময় রেলের অনলাইন টিকিটসেবায় ৯৫ লাখ ১০ হাজার মানুষ টিকিটের জন্য হিট করেছেন। অন্যদিকে দুপুর ২টার পর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। দুই অঞ্চল মিলিয়ে প্রতিদিন আসনসংখ্যা ৩৩ হাজার ৫০০।
আজ মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে আসনসংখ্যা ১৬ হাজার। আর পূর্বাঞ্চলের আসনসংখ্যাও কাছাকাছি। সকালে পিক আওয়ারে দুই ঘণ্টায় পশ্চিমাঞ্চলের সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এই সময়ে ওয়েবসাইটে হিট হয়েছে ৯৫ লাখ ১০ হাজার বার।
তিনি বলেন, আজ ৫ এপ্রিলের টিকিট দেওয়া হয়েছে। এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে। এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে। ঈদযাত্রা নির্বঘ্ন রাখার জন্য সব ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
গতবার রেল পাঁচ দিনের অগ্রীম টিকিট বিক্রি করেছিল। এবার তা বাড়িয়ে সাত দিন করা হয়েছে।
রেলওয়ে বলছে, এবার ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তনগর ট্রেনে দৈনিক মোট আসনসংখ্যা হবে ৩৩ হাজার ৫০০। ঈদ উপলক্ষে ৩ এপ্রিল থেকে সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ডে অফ প্রত্যাহার করা হবে। ঈদ উপলক্ষে ২৪৮টি লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ৫ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাচ্ছে আজ ২৬ মার্চ, ৬ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ। এ ছাড়া ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ, ৯ এপ্রিলের ভ্রমণ টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ। এ ছাড়া যাত্রীসাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি হবে। অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ৩ এপ্রিল পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ১৯ এপ্রিল পর্যন্ত টিকিট পাওয়া যাবে। সাধারণত যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট শুরু করে রেল।

রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৫ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে