নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মুমিত হাসান তনু (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে ঢাকা-সিলেট রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুমিত হাসান তনু কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজনেরহাট এলাকার মোমিন মিয়ার ছেলে। সে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা শেষ হলেও কলেজের নিয়মিত উপস্থিতিতে অংশ নিতে প্রতিদিনের মতো কলেজে যাচ্ছিল সে।
তার সহপাঠী ও এলাকাবাসী জানায়, চিনিশপুরের একটি বাড়িতে ভাড়ায় থেকে কলেজে পড়াশোনা করত তনু। প্রতিদিনের মতো সকাল সাড়ে ৯টার দিকে দুই বন্ধু মিলে কলেজে রওনা হন। পধিমধ্যে রেল সড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কার্তিক চন্দ্র রায় আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। পরিবারের লোকজনের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে