
টাঙ্গাইলের সখীপুরে পর্নোগ্রাফি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রেজোয়ানুল ইসলাম প্রিন্সকে (৩০) মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের উপজেলা ডাকবাংলোর সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার প্রিন্স পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে। প্রিন্সের কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) লিভাস আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য উদ্ধার অভিযানে রেজোয়ানুল ইসলাম প্রিন্স নামের ওই যুবককে ২৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রিন্সের নামে আগেই পর্নোগ্রাফি মামলায় ওয়ারেন্ট ছিল।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, মাদক উদ্ধারের ঘটনায় এসআই লিভাস বাদী হয়ে মামলা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে প্রিন্সকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে