
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে একটি মুরগি বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাকিব আল হাসান সাকিব (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িটির চালকসহ তিনজন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ৭টায় সাকিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সাকিব নরসিংদীর রায়পুর উপজেলার হাসেমপুর গ্রামের শরিফ মিয়ার । তার পরিবার রাজধানীর তেজগাঁও এলাকায় থাকেন। শরিফ মুরগি ব্যবসায়ী।
নিহতের বাবা শরিফ মিয়া জানান, সাকিব নরসিংদীর শিবপুরে একটি মাদ্রাসায় কিতাবখানায় পড়ত। গত বৃহস্পতিবার মাদ্রাসা থেকে সে ঢাকায় আসে। দুই দিন মা-বাবার সঙ্গে থেকে আজ ভোরে নরসিংদীর মাদ্রাসায় যাচ্ছিল। বাবা মুরগি ব্যবসায়ী হওয়ায় পরিচিত মুরগি বহনকারীর একটি গাড়িতে ছেলেকে তুলে দিয়েছিলেন। সেই গাড়িটি ৩০০ ফুট রাস্তা দিয়ে যাওয়ার সময় রূপগঞ্জ অংশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয় বলে তিনি জানতে পেরেছেন। এতে তার ছেলে মারা যায় এবং গাড়িটির চালকসহ ৩ জন আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি শাহবাগ থানা-পুলিশ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে। আর আহত তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে