
ঢাকার কেরানীগঞ্জ থেকে ডিবি পরিচয়ে অপহরণের দুদিন পর পটুয়াখালীর এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে কেরানীগঞ্জের দোলেশ্বরপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মোহাম্মদ ফরহাদ (৩৪), তৌফিক রাহাত (২০), রিপন মাহমুদ নয়ন (২৭), মো. আমির হোসেন (৬৫) ও মোহাম্মদ দিদার (২৫)।
আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের এসব তথ্য জানানো হয়।
উদ্ধার হওয়া রাইসুল ইসলাম সেলিম পটুয়াখালীর দুমকী উপজেলার মৌকরণ ইউনিয়নের চেয়ারম্যান। তিনি ঢাকার রমনা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. মিজানুর রহমান বলেন, কেরানীগঞ্জের ইকুরিয়া থেকে অপহৃত পটুয়াখালী জেলার মৌকরণ ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মিজানুর রহমান আরও বলেন, রাইসুলকে আটকে রাখা অপহরণকারী চক্রের এক সদস্যকে ওই বাড়ি থেকে আটক করা হয়। পরে তাঁর তথ্যের ভিত্তিতে অপহরণের সঙ্গে জড়িত আরও চারজনকে আটক করা হয়। অপহরণকারীরা রাইসুলের পরিবারের কাছ থেকে অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ টাকা মুক্তিপণ নিয়েছিলেন। পটুয়াখালীর মৌকরণ ইউনিয়নের এক ব্যক্তি পূর্বশত্রুতার জেরে রাইসুলকে অপহরণ করিয়েছেন। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় অপহরণের মামলার প্রস্তুতি চলছে।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেছেন, গত মঙ্গলবার রাত ১১টার দিকে সেলিম দুমকী উপজেলার লেবুখালী বাসস্যান্ড থেকে গ্রিন লাইন পরিবহনের একটি বাসে ঢাকা ফিরছিলেন। পথে গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় একটি মাইক্রোবাসটির গতি রোধ করে একদল লোক ডিবি পুলিশ পরিচয়ে উঠে পড়ে। পরে সেলিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে