রাজধানী ঢাকার গুলশান ট্রাফিক বিভাগের উপকমিশনার আব্দুল মোমেন গত ৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ট্রাফিক সমস্যা নিয়ে পরামর্শ চান। সেই ফেসবুক পোস্টের পর যেসব পরামর্শ এসেছে, তার মধ্যে অন্যতম ছিল মহাখালী বাস টার্মিনালের বাইরে মূল সড়কের দুই ধারে রাখা আন্তজেলা বাস সরানোর বিষয়টি। এরপর পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো সেই সমস্যার সমাধান হয়নি।
গত সোমবার সকাল ৮টায় এবং মঙ্গলবার দুপুর ১২টায় সরেজমিন ঘুরে দুই রকমের চিত্র দেখা যায়। সকাল ৮টায় রাস্তার দুই লেনজুড়েই বাস রাখা ছিল। আর দুপুরে তা কমে গিয়ে এক সারি হয়। সেখানে রাখা বেশির ভাগ বাসই দূরপাল্লার।
রাস্তা এভাবে গাড়ি পার্কিংয়ের জায়গা হয়ে ওঠায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত লম্বা সময়জুড়ে থাকে যানজট। রাতে নাবিস্কো থেকে মহাখালী ২ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লেগে যায় ৩০ মিনিটের বেশি।
মহাখালীর রাস্তায় সবচেয়ে বেশি বাস রাখে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর মালিকানাধীন এনা পরিবহন। এর বাইরে একতা পরিবহন, ইমাম পরিবহন, শৌখিন এক্সপ্রেস, কাজী পরিবহন, আলম এশিয়া, আরাফ পরিবহনসহ বিভিন্ন কোম্পানির বাসের দখলে থাকে রাস্তা।
মালিক সমিতির দেওয়া তথ্যমতে, মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের ২০ রুটে প্রায় ১ হাজার ২০০ বাস চলাচল করে। অথচ বাস টার্মিনালে পায় ৩০০ বাস রাখা যায়। তাই ধারণক্ষমতা না থাকায় টার্মিনালের সামনে শহীদ তাজউদ্দীন সড়ক ও আশপাশের গলিতেও বাস রাখা হচ্ছে।
মহাখালী টার্মিনালের কয়েকজন শ্রমিকনেতা, গাড়িচালক ও সহকারীর সঙ্গে কথা হলে তাঁরা জানান, রাস্তায় গাড়ি রাখা ছাড়া তাঁদের অন্য কোনো উপায় নেই। রাতে গাড়ি নিয়ে ঢাকায় ফিরলে টার্মিনালে জায়গা পাওয়া যায় না। টার্মিনালের বাইরে বাস রাখার জন্য তাঁদের চাঁদা দিতে হচ্ছে।
তবে মালিক সমিতির এক নেতা চাঁদার বিষয়টি অস্বীকার করে বলেন, এসব গল্প ছড়ানো হয়েছে। টার্মিনালের সামনে থেকে কেউ বাসের চাঁদা নিতে পারবে না। এমন সাহস কারও নেই। সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক বা অন্য কেউ। সমস্যা মেনে নিয়ে বলেন, তাঁরাও চান না গাড়ি বাইরে থাকুক। কিন্তু সিটি করপোরেশন থেকে তাঁদের অতিরিক্ত জায়গা দেওয়া হচ্ছে না। বারবার বলার পরও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তাঁরা।
এ বিষয়ে মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, পরিস্থিতি বিবেচনায় টার্মিনাল সম্প্রসারণের জন্য জায়গা চাওয়া হয়েছিল, কিন্তু দেওয়া হয়নি। পূর্ব পাশে টার্মিনালের পেছনে সরকারি কিছু জায়গা খালি আছে। তা দিলেও রাস্তায় বাস রাখতে হতো না। এ ছাড়া টার্মিনালের পেছনে ওয়াসার একটি জায়গা আছে। সেখানে বক্স কালভার্ট করে ঠিক করে দিলেও বাস রাখা যায়।
বাস রাখতে উল্টো মালিক সমিতির প্রতি মাসে ৫ লাখ টাকা খরচ হয় উল্লেখ করে তিনি বলেন, রাস্তায় গাড়ি রাখলে চালককে গাড়ির সঙ্গেই থাকা লাগে। আবার ৩০ থেকে ৪০ জন শ্রমিক প্রতি রাতে রাস্তার এই গাড়ি দেখে রাখেন, যার জন্য তাঁদের মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা দিতে হয়।
তবে সিটি করপোরেশনের পরিবহন সূত্র বলছে, তারা এ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সম্প্রতি টার্মিনালের পেছনে দুই একর জায়গা নেওয়া হয়েছে এর কাজ নিয়ে দরপত্র আহ্বান প্রক্রিয়া চলমান আছে। মার্চ থেকে কাজ শুরু হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের এক কর্মকর্তা বলেন, মালিক সমিতি দোষারোপ করলেই হবে না। টার্মিনালের জন্য তাদের যে জায়গা লাগবে তা সরকারের মালিকানায় নেই। এর পরও সিটি করপোরেশন থেকে জায়গা সম্প্রসারণের কাজ চলছে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম জানান, তিনি নতুন যোগদান করায় এ বিষয়ে তাঁর বিস্তারিত জানা নেই।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে