আতশবাজি-পটকা ফোটানো ও ফানুস উড়ানোর নিষেধাজ্ঞাকে অমান্য করে নতুন বছরকে বরণ করল রাজধানীবাসী। ঘড়ির কাঁটা রাত ১২টা বাজার আগেই বিভিন্ন অলিগলি ও বাসাবাড়ির ছাদ থেকে শুরু হয় আতশবাজি আর পটকা ফোটানো।
মঙ্গলবার রাত ১১টা বাজার আগেই শুরু হয় নতুন বছরকে স্বাগত জানানোর নানা আয়োজন। রাজধানীর অলিগলি, মহল্লার সড়ক আর বাসার ছাদে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে মেতে ওঠেন নানা বয়সী মানুষ। পরিবারের সদস্য, বন্ধু, স্বজনদের নিয়ে নতুন বছরকে স্বাগত জানান তাঁরা। এ সময় বিভিন্ন বাসার ছাদ থেকে ফানুস উড়াতেও দেখা যায়।
রাজধানীর নিমতলীর এক বাসিন্দা বলেন, রাত ১০টা বাজার পরই এলাকায় আতশবাজি ফোটানো শুরু হয়। তবে রাত সাড়ে ১১টার পর এর তীব্রতা বাড়তে থাকে, ১টা পর্যন্ত চলে পটকা আর আতশবাজির শব্দ। উদ্যাপন ঘিরে উচ্ছ্বাস থাকলেও বিকট শব্দে অস্বস্তিতে পড়েন বয়স্ক ও ছোট শিশুরা।
এদিকে ইংরেজি বর্ষবরণের রাতে ভিন্ন চিত্র দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি থাকায় বাইরের কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পটকা কিংবা আতশবাজিতে মাতেননি। তাই টিএসসি এলাকা ছিল অনেকটাই নীরব।
উল্লেখ্য, থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষ উদ্যাপনকে ঘিরে ১১ নির্দেশনা দিয়েছিল ডিএমপি। এর মধ্যে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ-২০২৫ উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়। ঢাকায় থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো ধরনের আয়োজন করার সুযোগ ছিল না। কঠোর নিষেধাজ্ঞা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে