
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান জানান, গত ৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকার আশুলিয়ায় রেডিয়েন্স গার্মেন্টসের উদ্দেশে আমদানি করা জিনসের কাপড়ভর্তি একটি কাভার্ড ভ্যান রওনা হয়। কাভার্ড ভ্যানটি নারায়ণগঞ্জে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় এসে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ১০ জানুয়ারি প্রতিষ্ঠানের আইন কর্মকর্তা জুয়েল বাদী হয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে শিল্প পুলিশ কাপড় উদ্ধারে কাজ শুরু করে। অভিযানে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে মাসুম ওরফে বাবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের সুবাদে কোনাবাড়ীর মদিনা মার্কেট থেকে ১১২ রোল, নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকার গুলশান মার্কেট থেকে ২৩৬ রোল ফেব্রিক উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৫১ লাখ ৬৫ হাজার ১৬০ টাকা বলে জানিয়েছে শিল্প পুলিশ।
আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মূল হোতা হিসেবে আজহার নামে একজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। সেই সঙ্গে কাভার্ড ভ্যানের চালক নয়ন, চট্টগ্রাম বন্দরের লোডিংচালক সাগরেরও সংশ্লিষ্টতার প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া গেছে। আমরা তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেব।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে